বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

সাতক্ষীরায় সাবেক মন্ত্রীসহ দুই এমপি হুমকী; আটক ২

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৫৩৬ বার

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক এবং সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির মাথার দাম কোটি টাকা ঘোষণা করে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

 

আজ বুধবার (১১ আগস্ট) দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

গ্রেফতার করা ব্যক্তিরা হলেন- সাতক্ষীরার দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মনিরুল ইসলাম (৪৫) ও তার ছেলে ইউসুফ হোসেন (২১) ।

 

মনিরুল ইসলাম স্থানীয় মসজিদের ইমাম। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ৯ আগস্ট দু’টি ফেসবুক আইডি থেকে সাতক্ষীরা-৩ আসনের এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হক এবং সাতক্ষীরা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির মাথার মূল্য এক কোটি টাকা ঘোষণা দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।

 

এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় তারা জিডি করেন। ঘটনার পর থেকে পুলিশ তৎপর হয়ে ওঠে এবং বুধবার রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউসুফ হোসেন ও তার পিতা মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

 

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com