বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

সাংবাদিক কলামিষ্ট মো: বশির উদ্দীন বিশ্বাস’র স্মরন সভা অনুষ্ঠিত

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২৫২ বার

পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সহ-সভাপতি সাংবাদিক, কলামিষ্ট মো: বশির উদ্দীন বিশ্বাস’র স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরন সভা অনুষ্ঠিত হয়।

 

প্রেসক্লাব সভাপতি মো: হুমায়ুন কবির’র সভাপতিত্বে ও সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু’র সঞ্চালনায় স্মরন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি শামসুল আলম, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, এনামুল হক, হাফিজুর রহমান, গোফরান পলাশ, হাসান পারভেজ, অশোক মুখার্জী, জসিম পারভেজ, মিলন কর্মকার রাজু, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দীন বিপ্লব, সম্পাদক কাজী সাইদ, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মো: মনিরুল ইসলাম, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সম্পাদক সুজন মৃধা, সদস্য রাসেল মোল্লা, রিপোর্টার্স ইউনিটির সদস্য মো: ফোরকানুল ইসলাম, সাংবাদিক ফোরাম’র সভাপতি মাওলানা মো: ইউসুফ, সমাজ কর্মী মোস্তাফিজুর রহমান সুজন, মরহুমের ভ্রাতা দুধাল বিশ্বাস, পুত্র জুয়েল রানা অভি, ভ্রাতুস্পুত্র বিশ্বাস শফিকুর রহমান টুলু প্রমূখ।

 

সভায় বক্তারা মরহুমের স্মৃতি বিজড়িত গৌরবময় কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

 

এর আগে স্মরন সভার শুরুতে স্বর্গীয় তপন সাহার বিদেহী আত্মার শান্তি কামনায় দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

প্রসংগত, মরহুম বশির উদ্দিন বিশ্বাস ষাটের দশক থেকে সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। ২০০৯ সালে তিনি কোডেক ’মানুষের জন্য উদ্দোগ’ উপকূলীয় সাংবাদিকতায় পুরস্কার লাভ করেন। তিনি শিশু কিশোরদের জন্য মাসিক পত্রিকা রঙধনু, দৈনিক কিষান, মেঠোবার্তা, দৈনিক বাংলার বনে, দৈনিক শাহনামা সহ একাধিক পত্রিকার সাথে যুক্ত ছিলেন।

 

২১ অক্টোবর রাত ৮ টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীণ অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com