রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল

সাংবাদিক আলম রায়হানের ওপর হামলার প্রতিবাদ সমাবেশে অংশ নিতে বরিশাল আসছেন ঢাকার সাংবাদিক নেতারা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩৫৩ বার

বরিশালের দৈনিক দখিনের সময় সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আলম রায়হানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি।

 

ওই প্রতিবাদ সমাবেশে অংশ নিতে বরিশাল আসছেন বিএমএসএফ’র সাধারণ সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সমন্বয়ক আহমেদ আবু জাফরসহ কেন্দ্রীয় সাংবাদিক নেতাদের একটি টিম।

 

বরিশাল টাউনহল চত্ত্বরে আগামি ৫ অক্টোবর সকাল ১১টায় অনুষ্ঠিতব্য সমাবেশে সকল সাংবাদিক ভাইদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সংগঠনের জেলা সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন। সমাবেশে সাংবাদিকদের স্থানীয় নেতৃবৃন্দসহ অংশ নিবেন।

 

উল্লেখ্য, ২ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে একদল সন্ত্রাসী তাঁর পত্রিকা অফিসে ঢুকে এলোপাথারি পিটিয়ে ও কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় বরিশালের সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

 

এদিকে বরিশালের দৈনিক দখিনের সময়ের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আলম রায়হানের এর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মাসুদ রানা ও স‍াধারন সম্পাদক আরিফ হোসেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com