বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

সাংবাদিকের উপর হামলা, জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

সুনান বিন মাহবুব, পটুয়াথালী
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৬৩ বার

সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুর ওপর সন্ত্রাসী হামলা ও অপহরণ চেষ্টার প্রতিবাদ এবং আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

শনিবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাব আয়োজিত মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণ করেন পটুয়াখালীতে কর্মরত সাংবাদিকরা। এসময় বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা এই প্রথম নয়। কিন্তু এর কোনো বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেশি সাহস দেখানোর সুযোগ পাচ্ছে। কিন্তু এভাবে দিনের পর দিন চলতে পারে না। হামলা করে কোনো সাংবাদিকের কলম বন্ধ করা যায়নি, যাবেও না।

মানববন্ধন ও বিক্ষোভ সামাবেশে বক্তব্য রাখেন, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী সামছুল রহমান ইকবাল, সাধারন সম্পাদক মুজাহীদুল ইসলাম প্রিন্স , পটুয়াখালী সময় টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন বাদল, রিপোর্টার সিকদার জাবির হোসেন, পটুয়াখালী প্রেসক্লাবের সহ সভাপতি জালাল আহাম্মেদ সহ স্থানীয় সাংবাদিকরা।

উল্লেখ্য, ঘটনার ছয় দিন পর পটুয়াখালী জেলার মহিপুরে অভিযান চালিয়ে গতকাল তিনজনকে গ্রেফতার করেছে বরিশাল পুলিশ । তবে এ ঘটনায় মূল হোতা ট্যারা হাবিব, জেহাদুল ইসলাম জেহাদসহ বাকিরা এখনো ধরাছোঁয়ার বাইরে।

২৯ মে বিকেল সাড়ে ৩টায় সময় বাসা থেকে সময় টিভির বরিশাল অফিসে যাওয়ার পথে ব্যুরোপ্রধান অপূর্বকে অপহরণের চেষ্টা চালায় একদল সন্ত্রাসী। এ ঘটনার পরপরই সারা দেশের সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ প্রতিবাদ শুরু করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com