শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

সাংবাদিকদের নামে অপপ্রচার, নিন্দা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১০৫ বার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ বলেন, জুলাই যোদ্ধা নামে কোন ব্যানার বা সংগঠন আছে কিনা আমার জানা নেই।

সাংবাদিকদের নামে এই ব্যানারে যে অপপ্রচারটি হচ্ছে এটি আসলেই দুঃখজনক।

এসব তালিকায় যাদের নাম উঠে আসছে তারা সবাই আন্দোলনে আমাদের পাশে ছিল। এটা বড় একটি অপপ্রচার বলে আমি মনে করি৷

সোমবার বরিশাল প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সাব্বির হোসেন সোহাগ বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে এ অপপ্রচার করার যারা দুঃসাহসিক দেখায় তাদের একটা বার হলেও ভাবা উচিত ছিল। যে পেশায় থাকে সেই পেশায় কিছু কুচক্রি মহল থাকে।

আপনারা আমার বক্তব্য কিভাবে নিবেন জানিনা তবে আপনাদের মধ্য থেকে ভিত্তিহীন এই অপপ্রচারের কাজটি হতে পারে৷ তবে আমাদের মধ্য থেকে এমন কোন কাজ করা হয়নি। যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে৷ তবে যদি অন্য কেউ করে থাকে বা আপনাদের মধ্য দিয়ে কেউ করে সেটা আপনারা দেখবেন।

যে আসলেই এই কাজটি করেছে সে নিন্দনীয় কাজ করেছে।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই যোদ্ধা নামে একটি ব্যানারে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়। সেখানে তাদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা ও বিভিন্ন সময় সুবিধাভোগী হিসেবে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com