বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

‘সাংবাদিকদের চাপে রেখে দুর্নীতিবাজরা নিরাপদে থাকে: বিএমএসএফ

মুরাদ হোসেন,পাবনা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ২৬৯ বার
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনটি সংশোধণ করে সাংবাদিক বান্ধব করে প্রণয়ন করুন। আইনমন্ত্রী রোববার এক সাক্ষাতকারে আশ্বস্থ করেছেন ডিজিটাল নিরাপত্তা আইনের দ্বারা সাংবাদিকদের হয়রানি কিংবা গ্রেফতার করা হবেনা। আইনমন্ত্রীর এরুপ মন্তব্যের প্রতি বিএমএসএফ’র কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
তিনি তার বক্তব্যে বলেন, আইনটির দ্বারা একদিকে যেমন সাংবাদিকদের কন্ঠরোধ করা হচ্ছে অন্যদিকে মামলার বেড়াজালে সর্বশান্ত করা হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনটি প্রণয়নকাল থেকেই আমরা সংশোধনের দাবি করে আসছিলাম।
কিন্তু কে শোনে কার কথা! অর্থাৎ সাংবাদিকদের চাপে রাখাই যেন হচ্ছে মূলকথা। সাংবাদিকরা চাপে থাকলে দূর্ণীতিবাজরা নিরাপদ থাকে। কোন প্রকার বাঁধা ছাড়াই দূর্ণীতির মহোৎসব চালাতে কারো বাঁধা থাকেনা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে চাইলে সাংবাদিকদের হয়রানি করে আদৌ সম্ভব হবেনা।
সাংবাদিকদের তালিকা প্রণয়ন করে অবিলম্বে আইডি নাম্বার প্রদান, সাংবাদিক নিয়োগ নীতিমালা ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ ১৪ দফা দাবি মেনে নিতে সরকার ও গণমাধ্যমসমূহকে আন্তরিক হবার আহবান জানান। স্থানীয় রত্নদ্বীপ রিসোর্টের হলরুমে ১১ অক্টোবর বিকাল ৩টায় বিএমএসএফ পাবনা জেলা শাখার বর্ধিত সভায়  তিনি একথা বলেছেন।
সংগঠনের পাবনা জেলা শাখার সভাপতি ডা. আব্দুস সালামের সভাপতিত্বে উদ্বোধণী বক্তব্যে কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন বলেছেন, সাংবাদিকতার বান্ধবহীন পরিবেশ সাংবাদিকদের অসহায় করে দিচ্ছে। চারপাশের বৈরী অবস্থার পাশাপাশি সাংবাদিকরাই যখন সাংবাদিকদের প্রধান শত্রু হয়ে উঠে তখন মনোবল হারিয়ে যায়, ঘৃণা জন্ম নেয়। পেশাদারিত্বের ক্ষেত্রে ভাটা পড়ে। এমন বৈরীতার অবসান চাই।
সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আবুল খায়ের খান, সাংগঠনিক সম্পাদক এনামুল কবির সোহেল, সাংগঠনিক সম্পাদক এম. এ. আকরাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোনালিসা মৌ, কেন্দ্রীয় সদস্য খালেকুজ্জামান পান্নু, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, রত্নদ্বীপ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ড. সোহানী হোসেন, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com