বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

সর্বস্তরের শেষ স্রদ্ধায় সিক্ত সাংবাদিক হিমু

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৫২৬ বার

বাংলাদেশ টেলিভিশন ঝালকাঠি জেলা প্রতিনিধি হেমায়েত উদ্দিন হিমু চিরনিদ্রায় শায়িত হলেন।

১১ মার্চ শুক্রবার রাত ৮.১০ মিনিটে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

৬৯ বছর বয়সী প্রবীন এই সাংবাদিকের মৃত্যুতে শহরজুড়ে ছিলো শোকের মাতম।

সহকর্মী ও নাগরিকদের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য হেমায়েত উদ্দিনের মরদেহ শনিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত রাখা হয় ঝালকাঠি প্রেস ক্লাব চত্বরে। সেখানে সর্বস্তরের মানুষ তাকে শেষ বিদায় জানাতে ভীর করেন।

সংসদ সদস্য সাবেক মন্ত্রী আমির হোসেন আমু’র পক্ষ থেকে প্রয়াত সাংবাদিকের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।

এরপর পর্যায়ক্রমে ঝালকাঠি প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, দৈনিক শতকন্ঠ পরিবার, সনাক, টিআইবি, জেল ক্রীড়া সংস্থা, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, সরকারী উচ্চ বিদ্যালয়, ওয়র্ক ফাউন্ডেশন, জেলা আওয়ামীলীগ শ্রদ্ধা নিবেদন করেছেন।

ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমীন প্রেস ক্লাব চত্তরে আসেন প্রয়াত সাংবাদিককে শেষবারের মতো দেখার জন্য।

এর আগে প্রয়াত এই সাংবাদিকের মরদেহ রাখা হয় টেলিভিশন সাংবাদিক সমিতি চত্বরে। সেখানে ঝালকাঠি সংবাদপত্র পরিষদ, জাতীয় সাংবাদিক সংস্থাসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

হেমায়েত উদ্দিন হিমু তার জীবদ্দশায় ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি, সনাক সভাপতি বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি, যুগান্তরের জেলা প্রতিনিধিসহ বিভিন্ন গনমাধ্যমে কাজ করেছেন।

এছাড়া সুর্যালোক নিউজের সম্পাদক ছিলেন।

৬৯ বছর বয়সী প্রবীন এই সাংবাদিকের মৃত্যুতে শোক জানিয়েছেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু, ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন, টেলিভিশন সাংবাদিক সমিতি, ঝালকাঠি প্রেস ক্লাব, নেছারাবাদ কমপ্লেক্স সহ স্থানীয় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।

যোহরের নামাজের পরে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার জানাজা শেষে পৌর গোরস্তানে তাকে দাফন করা হয়। উল্লেখ্য, ১১ মার্চ বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কিছুক্ষন পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল প্রেরন করা হলে সেখানেই তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com