রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশালে চলছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৬৬ বার
ফাইল ফটো

দ্বাদশ সংসদ নির্বাচন কে কেন্দ্র করে ইতিমধ্যেই বরিশালের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থেকে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিতে শুরু করেছে প্রার্থীরা।

সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশালের ছয়টি আসনের মধ্যে জাতির সংসদ নির্বাচনে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এর মধ্যে একজন জমা দিয়েছেন বরিশাল তিন আসনের সাবেক সংসদ ওয়াকারস পার্টি মনোনীত শেখ টিপু সুলতান।

দুপুর পর্যন্ত ২৫ টি মনোনয়ন পত্র রিটারনিক কর্মকর্তার দায়িত্বে থাকা বরিশাল জেলা পশ্চিম কার্যালয় থেকে সংগ্রহ করা হয়েছে।

এছাড়াও বরিশাল সদর আসন থেকে আজ বরিশাল কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহর পক্ষে তার প্রতিনিধিদল।

মনোনয়নপত্র সংগ্রহ করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাউন্সিলর গাজী নইমুল ইসলাম লিটু বলেন দলের সভানেত্রীর ঘোষণার পরেই যে যার মত করে জাতি সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাই নৌকা প্রতীকে বর্তমান সংসদ জাহিদ ফারুক শামীম নির্বাচিত হলেও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ এই নির্বাচনে অন্যান্য প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে জাতীয় পার্টি ও বরিশাল ছয়টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বিধায় ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পিছিয়ে নেই ওয়াকার্স পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো।

বরিশাল ৪ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহাম্মেদের পক্ষে ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

তবে সবার দৃষ্টি রয়েছে বরিশাল সদর ৫ আসন থেকে। কারণ নৌকার মাঝি হয়ে বরিশালে জাহিদ ফারুক শামীম আসলেও বরিশাল মহানগর ও জেলা আওয়ামী লীগের নীতি নির্ধারিত পর্যায়ের নেতাকর্মীরা সাদিক আব্দুল্লাহর পক্ষে একাট্টা প্রকাশ করেছেন। ফলে সাধারণ মানুষ বলছেন নৌকা প্রতীকের জয় হবে নাকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের জয়?

যদিও বরিশাল রিটার্নিং কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন নির্বাচন স্বচ্ছ ও সুন্দর করার লক্ষ্যে ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে যে সকল নির্দেশনা দেয়া হয়েছে সে অনুযায়ী কাজ চলছে।

কোন ধরনের আচরণবিধির সাথে লঙ্ঘন না হয় এ লক্ষ্যে ইতোমধ্যে বরিশালে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তারা কাজ করছেন পাশাপাশি সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com