শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য

শ্রীপুরে র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে এক যুবক নিহত

মো. রমজান আলী, গাজীপুর
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৫৯১ বার
গাজীপুরের শ্রীপুর উপজেলায় শনিবার রাতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। নিহত মো. পারভেজ (২৮), স্থানীয় কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামের মো. কালু শেখের ছেলে। তার বিরুদ্ধে ২০টির মতো মামলা রয়েছে বলে জানা গেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন র‌্যাব সদস্যদের বরাত দিয়ে জানান, শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের সাতচুঙ্গী এলাকায় মাদক ব্যবসায়িরা মাদক কেনা-বেঁচা করছে এমন খবর পায় র‌্যাব-১-এর সদস্যরা।
পরে রাত পৌণে ১২টার দিকে র‌্যাব সদস্যরা সেখানে অভিযানে যায়। মাদক ব্যবসায়িরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালাতে থাকে। এসময় র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। এতে পারভেজ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে গুলিসহ একটি পিস্তল এবং বেশ কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব।
এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীণ। নিহত পারভেজের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে বলেন ওসি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com