শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

শ্রীপুরে কভার্ডভ্যান চাপায় নারী নিহত

মো. রমজান আলী, গাজীপুর
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৬২৪ বার

গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় কভার্ডভ্যান চাপায় এক নারী নিহত হয়েছে। এঘটনায় আরেকজন আহত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৯ জুলাই) বেলা ১১টায় নয়নপুর এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এঘটনা ঘটে। কভার্ডভ্যান চাপায় নিহত রূপজান বিবি (৭৫) উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের আবুল হোসেনের স্ত্রী। এঘটনা আবুল হোসেন নামে একজন আহত হন।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো: হাদিউল ইসলাম জানান, মহাসড়কের নয়নপুর এলাকায় হতাহতরা পশ্চিমপাশ থেকে পূর্ব পাশে আসছিলেন। তারা ময়মনসিংহমুখী লেন পার হতে পারলেও ঢাকামুখী লেনে পার হতে গেলেই একটি কভার্ডভ্যান চাপা দেয়। এতে এক নারী ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়।

 

এদিকে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসাইন জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনার প্রক্রিয়া চলছে। এঘটনায় ঘাতক কভার্ডসহ চালক পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com