শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

লঞ্চে অগ্নিকান্ডের দ্বিতীয় দিনে উদ্ধার অভিযান শুরু

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ২৪৫ বার

ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান ১০ নামের যাত্রীবাহী লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় নিখোঁজদের সন্ধানে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

সকাল সোয়া ৯ টায় বরিশাল নৌ-ফায়ার ষ্টেশনের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে বলে জানিয়েছে নৌ-ফায়ার সার্ভিসের কর্মকর্তা বেলাল হোসেন। সারাদিন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে নিখোঁজদের সন্ধানে স্বজনরাও ট্রলার নিয়ে নদীর পাড়ে পাড়ে ঘুড়ছেন। বরগুনার মো. সুমন হোসেন বলেন, স্ত্রী ও দুই সন্তানকে এখনো পায়নি তিনি।

বৃহস্পতিবার রাত ১১ টায় তিনি শেষ কথা বলেছে স্ত্রী তাসলিমা আক্তারের সাথে। ঢাকার মুগদা থেকে আসা আয়শা আক্তার বলেন, সে তার ভাই আরিফুর রহমান এবং ভাইয়ের শিশু ককন্যা কুলসুম (৪) কে হাসপাতাল এবং মর্গে খুজে না পেয়ে নদীর পাড়ে এসে বসে আছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com