মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

লকডাউন বাস্তবায়নে মাঠে থাকবে ৬১ লাখ আনসার সদস্য গাজীপুরে মহাপরিচালক

মোঃ রমজান আলী, গাজীপুর
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৭৮৯ বার
লকডাউন নিশ্চিত করতে প্রশাসনের সাথে সহায়ক হিসেবে মাঠে কাজ করতে ৬১ লাখ আনসার সদস্য প্রস্তুত আছে বলে জানিয়েছেন, আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ‘বৃক্ষরোপন কর্মসূচী-২০২১’ এর উদ্বোধন শেষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সারা দেশব্যাপী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ‘বৃক্ষরোপন কর্মসূচী-২০২১’ শুরু করেছে। আজ ২৭ জুন  রবিবার সকালে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমি স্থাস্থ্যবিধি মেনে গাছের চারা রোপনের মাধ্যমে সারা দেশে “বৃক্ষরোপন কর্মসূচী-২০২১” এর শুভ উদ্বোধন করেন |
এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, কমান্ড্যান্ট মোঃ মাহবুব উল ইসলাম, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্ণেল মোহাম্মদ রফিকুল হাসান, উপ-মহাপরিচালক (অপারেশনস্) মোঃ সামছুল আলম-সহ সদর দপ্তর ও একাডেমির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি পুরো একাডেমির প্যারেড গ্রাউন্ড চত্বর প্রদক্ষিণ করে। এতে বাহিনীর সর্বস্তরের সদস্যরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com