মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

র‌্যাব-৫ এর অভিযানে বিদেশী পিস্তল গুলিসহ আটক ২

ঢাকা অফিস
  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩১৯ বার

র‌্যাব-৫ এর অভিযানে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ৫টি ওয়ান সুটারগান, ১ রাউন্ড গুলিসহ ২ জনকে আটক করা হয়েছে।

 

আটক দু’জন হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তপুর উপজেলার শেখপাড়া এলাকার কিবরিয়া রাজুর ছেলে মো. হৃদয় (২৭) ও হামিদপাড়া এলাকার আফাজের ছেলে মো. শিশির (২০)।

 

গতকাল রোববার রাতে আটকের ঘটনা ঘটলেও আজ র‌্যাব-৫ এর রাজশাহী সদর দপ্তর থেকে সংবাদ সম্মেলন করে তথ্যটি নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন র‌্যাব-৫ এর কর্মকর্তা মেজর আশরাফুল ইসলাম, মেজর শাকিব ও মেজর মোরশেদ হাসান।

 

এর আগে রোববার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নিয়ামতপুর উপজেলার আড্ডা বাজারের পূর্বপাড়া থেকে তাদের আটক করা হয়।

 

সংবাদ সম্মেলনে অধিনায়ক জিয়াউর রহমান জানান, রোববার সন্ধ্যায় র‌্যাব-৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি রিভলবার, পাঁচটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও নগদ টাকাসহ ওই দুজনকে আটক করা হয়।

 

তিনি জানান, আগ্নেয়াস্ত্রগুলো চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে কিনে নওগাঁ নিয়ে যাওয়া হচ্ছিলো। পরে অস্ত্রগুলো বগুড়ায় নিয়ে যাওয়ার কথা ছিল বলে স্বীকার করেছেন আটকরা।

 

আটক দুজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com