রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

র‌্যাব ১৩ এর অভিযানে কোটি টাকার হেরোইন উদ্ধার

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৫৪৫ বার
আজ বুধবার (১১ আগস্ট) বেলা ১১টায় রংপুর র‍্যাব সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৩–এর অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস। অভিযানে আটক হওয়া ব্যক্তিরা হলেন আল-আমিন (২২) ও মো. নয়ন (২০)। তাঁরা দুজনই রাজশাহী জেলার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে র‌্যাব ১৩ এর অধিনায়ক।

 

র‍্যাব জানায়, গতকাল মঙ্গলবার ঢাকা-রংপুর মহাসড়কের চেকপোস্টে অভিযানের সময় সন্দেহভাজন একটি ট্রাক তল্লাশি করে ৩ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাঁরা পেশায় চালক ও চালকের সহকারী। তবে আড়ালে মাদক ব্যবসা করে আসছিলেন। অভিযানের সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

র‍্যাব আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া দুজন মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা প্রায়ই রাজশাহী থেকে হেরোইন গাইবান্ধা ও রংপুরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হবে।

 

তথ্যটি মেইলের মাধ্যমে নিশ্চিত করেছেন র‌্যাব ১৩ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com