বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

রাজশাহীতে চুরি যাওয়া অটোরিক্সাসহ চোর গ্রেফতার

রাজশাহী প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৭২১ বার
রাজশাহীতে চুরি হওয়া রিকসা উদ্ধারসহ চোর আটক

রাজশাহীতে চুরি যাওয়া অটোরিক্সাসহ ১ চোরকে গ্রেফতার করছে আরএমপি’র মতিহার থানা পুলিশ। গ্রেফতারকৃত হলো রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার পঞ্চবটি খড়বনা গ্রামের মোঃ রফিক শেখের ছেলে মো: রিফাত শেখ শিহাব (২০)।

 

আজ ভোর রাতে চন্দ্রিমা থানার মেহেরচন্ডী এলাকার চারুকারু কলা বিভাগের সামনে হতে আসামী মো: রিফাত শেখ শিহাব (২০)কে গ্রেফতার করে। এসময় তার কাছ হতে চুরি যাওয়া অটোরিক্সা উদ্ধার হয়।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৮ জুন ২০২১ বেলা ০৩.০৫ টায় রাজশাহী মহানগরীর মতিহার থানার বাজে কাজলা গ্রামের মোঃ আঃ হান্নানের ছেলে মোঃ শামীম তার ভাড়ায় চালিত অটোরিক্সায় অজ্ঞাতনামা ৩ জনকে উঠিয়ে তালাইমারি মোড় হতে নতুন বুধপাড়ার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণকবরের দক্ষিনে সফেদা বাগানের সামনে চালক শামীম প্রকৃতির ডাকে অটোরিক্সা থামিয়ে তালা বন্ধ করে চাবি সাথে নিয়ে সফেদা বাগানের ভিতরে যায়।

 

সেখান থেকে এসে দেখে তার অটোরিক্সাটি যাত্রীবেশে থাকা অজ্ঞাতনামা ৩  জন চোর তালা ভেঙ্গে চুরি করে নিয়ে গেছে। এই ঘটনার প্রেক্ষিতে মতিহার থানায় চুরির একটি মামলা হয়।

 

মতিহার থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমানের নির্দেশনায় মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শাহাবুল ইসলাম চুরি যাওয়া অটোরিক্সা উদ্ধারসহ চোরদের গ্রেফতার করে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com