মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৬৯১ বার

তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার (প্রশাসন ও প্রেস) মো. শাহেনুর মিয়াকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে আর্থিক ক্ষমতাসহ প্রধান তথ্য অফিসারের দায়িত্ব দেয়া হয়েছে।

 

বিসিএস (তথ্য সাধারণ) ক্যাডারের কর্মকর্তা শাহেনুর মিয়াকে এ দায়িত্ব দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে বুধবার (১৪ জুলাই) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

চুক্তিভিত্তিক নিয়োজিত তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকারের চুক্তির মেয়াদ বুধবার (১৪ জুলাই) শেষ হওয়ার প্রেক্ষিতে প্রশাসনিক কাজের স্বার্থে এ নিয়োগ দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

শাহেনুর মিয়া ত্রয়োদশ বিসিএসের একজন কর্মকর্তা। তিনি ১৯৯৪ সালে বিসিএস (তথ্য সাধারণ) ক্যাডারে যোগদান করেন। চাকরি জীবনে তিনি গণযোগাযোগ অধিদফতরের মাঠ পর্যায় ও সদর দফতর, চলচ্চিত্র প্রকাশনা অধিদফতরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

 

২০০৩ সাল থেকে ১৮ বছর ধরে তিনি তথ্য অধিদফতরে সংবাদ কক্ষ, প্রটোকল, সমন্বয় শাখায় দায়িত্বসহ সিনিয়র ডিপিআইও এবং অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা পদে দায়িত্ব পালন করেছেন।

সূত্র: জাগো নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com