শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

রংপুর আনসার ও ভিডিপি’র উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৩৩৬ বার

রংপুরে আনসার ও ভিডিপি’র উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালিত। সোমবার (১৫ আগস্ট) আনসার ও ভিডিপি রংপুর রেঞ্জ কার্যালয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণসহ নগরীর প্রধান প্রধান সড়কে শোক র‌্যালী।

র‌্যালীর পরে নগরীর মাহিগঞ্জ আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা করেন রংপুর ‘আনসার ও ভিডিপি’র রেঞ্জ পরিচালক মোঃ আবদুস সামাদ (পিভিএমএস)।

এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী সহকারী রেঞ্জ পরিচালক মুহাম্মদ আছাদুজ্জামান, রেঞ্জ সার্কেল অ্যাডজুট্যান্ট মাহবুব উজ জামান, জেলার সার্কেল অ্যাডজুট্যান্ট রাসেল আহমেদ, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সেকেন্দার আলী, প্রশিক্ষক, প্রশিক্ষিকা রেঞ্জ ও জেলার কর্মকর্তা ও কর্মচারী, ব্যাটালিয়ন আনসার, ক্যাম্প সংস্থার নিয়োজিত সাধারণ আনসার ও ভিডিপি সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com