শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

যৌন নিপীড়নের অভিযোগে মুক্তিযোদ্বার নামে মামলা

ঝালকাঠি অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ১৯৯ বার
ফাইল ফটো

ঝালকাঠির রাজাপুরে মো. ইলিয়াস হোসেন ফরাজী (৬৫) নামে এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের হয়েছে। ৯ নভেম্বর মঙ্গলবার দুপুর দেড়টায় শিশুটির মা মরিয়ম বেগম বাদী হয়ে ইলিয়াস হোসেনকে আসামী করে মামলা দায়ের করেন। অভিযুক্ত ইলিয়াস হোসেন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

 

মামলার এজাহারে লেখা হয়েছে, শিশুটি প্রতিদিন সকালে মুক্তিযোদ্ধা ইলিয়াস ফরাজীর বাড়িতে কুরআন শিখতে যেত। ঘটনার দিন রবিবার সকালে পড়তে গেলে ইলিয়াস ফরাজী শিশুটিকে কৌশলে তার ভবনের তিন তলায় নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করেনন।

 

এ সময় শিশুটি কান্নাকাটি করলে তাকে ছেড়ে দেয় ইলিয়াস। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার পরিবারের কাছে ঘটনাটি খুলে বলে। ভুক্তভোগী শিশুটির মা বলেন, ঘটনাটি জানাজানি হলে স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা আমাকে মামলা না করার অনুরোধ করেন এবং সম্মানহানি হবে বলেও জানান তারা।

 

এক পর্যায়ে টাকার বিনিময়ে একটি মহল দিয়ে দফারফা করারও চেষ্টা করা হয়। আমি কোন কিছুতেই রাজি হইনি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। অভিযুক্ত মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস হোসেন ফরাজী মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, পড়ার সময় শিশুটিকে লাঠি দিয়ে দুইটি আঘাত করায় সমাজের একটি মহল আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, দুপুরেভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।শিশুটিকে ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দীর জন্য আদালতে পাঠানো হবে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com