মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

যশোরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও আহত ১

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৮৯১ বার
যশোরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও আরও একজন আহত হয়েছেন। রোববার দুপুরে যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গরু ব্যবসায়ী নয়ন, নাইম ও জনি এবং অজ্ঞাতপরিচয় প্রাইভেটকার চালক। গরু ব্যবসায়ীদের বাড়ি চট্টগ্রামের মুরাদনগর এলাকায়।
নাভারন হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রামের চার গরু ব্যবসায়ী রোববার যশোর থেকে প্রাইভেটকার নিয়ে গরু কেনার জন্য শার্শার সাতমাইল পশুহাটের দিকে যাচ্ছিলেন। দুপুরের দিকে তাদের প্রাইভেটকার যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চী এলাকায় পৌঁছালে বিপরীতমুখি একটি ট্রাক তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলে প্রাইভেটকার চালকসহ তিনজন এবং যশোর হাসপাতালে আনার পর একজনের মৃত্যু হয়। নিহতদের তিনজন গরু ব্যবসায়ী এবং অপরজন প্রাইভেটকার চালক। তিন গরু ব্যবসায়ীর প্রাথমিক পরিচয় জানা গেলেও গাড়িচালকের নাম-পরিচয় এখনও জানা যায়নি। আহত অপর গরু ব্যবসায়ী শাহাবুদ্দিনকে গুরুতর অবস্থায় যশোর ২৫০ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আসাদুজ্জামান জানান, গরু ব্যবসায়ীরা প্রাইভেটকার নিয়ে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীতমুখি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে চারজন নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com