মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

যশোরে দাম না পেয়ে বিপাকে চামড়া ব্যবসায়ীরা

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৫৮১ বার
যশোরে বিপাকে চামড়া ব্যবসায়ীরা। দুর দূরন্ত থেকে চামড়া নিয়ে এসে হতাশা নিয়ে ফিরছেন তারা। আশানুরুপ দাম না পেয়ে চামড়া ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অনেকে। ত্যানারি মালিকেরা টাকা না দেওয়ায় চামড়া কেনাকাটায় এই দুর্ভোগ, অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের।
খুলনার পাইকগাছা থেকে নির্মল সরকার নামের এক ব্যবসায়ী দুই হাজার চামড়া ক্রয় করেছেন। যশোরের রাজারহাট বাজারে এক হাজার নিয়ে এসেছেন। তবে দাম নেই বলে অভিযোগ তার। তিনি বলেন, আমরা বাড়ি বাড়ি থেকে ২০ থেকে ৩০ টাকা করে ছাগলের চামড়া ক্রয় করেছি। লবন ও যাতায়াত খরচসহ প্রায় ৪০ টাকা করে পড়েছে।
এখন দাম পাচ্ছি পাঁচ টাকা করে। গরুর চামড়া ৩০০ থেকে ৪০০ ও কিছু চামড়া ৫০০ করেও কেনা হয়েছে। তবে এই চামড়া ২০০ থেকে ৩০০ টাকার বেশি দাম উঠছে না। এভাবে চললে আমাদের বিপদের শেষ থাকবে না।
একই উপজেলার পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের স্বপন বৈরাগী এনেছেন হাজার চামড়া। তিনিও একই ধরনের অভিযোগ করেন। দাম না পেয়ে ফেলে দিয়েছেন প্রায় ৯০০ চামড়া। তিনি বলেন, আমরা চামড়ার উপর দিয়েই সংসার চালায়। এভাবে চামড়ার দাম চলতে থাকালে আমাদের পরিবার নিয়ে পথে নামতে হবে। সরকার যদি এই চামড়া ব্যবসায়ীদের দিকে সুনজর না দেয় তবে ব্যবসায়ীরা তো পথে নামবেই সাথে হারিয়ে যাবে চামড়া শিল্প।
জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সহ সভাপতি শেখ হাসানুজ্জামন হাসু বলেন, যশোরের রাজারহাট চামড়া বাজারে দীর্ঘদিন ধরে প্রায় পাঁচ শতাধিক ব্যবসায়ী চামড়া কেনাকেটা করছেন। তবে এবছর হাড়িয়ে গেছে অনেকে। সবাইই ত্যানারি মালিকদের কাছে লাখ লাখ টাকা পাবে। তাদের পাওনা টাকা না পেয়ে চামড়া কিনতে চাচ্ছে না তারা। প্রায় তিন বছর যাবত টাকা নিয়ে ঘুরাচ্ছেন ত্যানারি মালিকরা।
আজ কাল বলে এতো দিনেও টাকা পরিশোধ করেননি তারা। তাছাড়া কঠোর বিধিনিষেধের মধ্যে বাইরের ব্যবসায়ীরা বাজারে আসতে চাচ্ছে না। একারনে চামড়ার দাম কম। বড় ব্যবসায়ী না থাকায় ক্ষুদ্র ব্যবসায়ীরা চামড়া বিক্রয় করতে পারছে না। দামও পাচ্ছে না।
কৃষি বিপনন অধিদপ্তরের জেলা বাজার কর্মকর্তা সুজাত হোসেন খান বলেন, যশোরের রাজারহাট বাজারে গরু ছাগল দিয়ে প্রায় ২৫ হাজার চামড়া এসেছে। এর মধ্যে ছোট গরুর চামড়া ২৫০ থেকে ৩০০ টাকা, মাঝারি ৪০০ থেকে ৪৫০, বড় ৮০০ থেকে ৯০০ ও ছাগলের চামড়া ২০ থেকে ৫০ টাকা করে বিক্রয হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com