বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

যতদ্রুত সম্ভব জাতীয় সরকার গঠন করুন : কর্ণেল অবঃ অলি

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৭৪৬ বার

দেশের বিদ্যমান সমস্যার সমাধানে সৎ, নিষ্ঠাবান, শিক্ষিত ও দেশপ্রেমিক লোকদের নিয়ে জাতীয় সরকার গঠনের আহবান জানিয়েছেন লিবারেল ডেমক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্ণেল (অব.) ড. অলি আহমেদ। তিনি বলেন, বাংলাদেশ এখন সবদিক থেকে বিবেচনায় সীমা অতিক্রম করেছে।

 

দুর্নীতি মাত্রা ছাড়িয়ে চরম আকার ধারণ করেছে। জনগণের উপর অত্যাচারের মাত্রাও সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে। লুটপাট-দুর্নীতির কারণে দেশের স্বাস্থ্য খাতে এই বিপর্যয় নেমে এসেছে। এ অবস্থার অনুধাবন করে বিদ্যমান সমস্যার সমাধানে সরকার যত দ্রুত সম্ভব সৎ. শিক্ষিত ও দেশপ্রেমিক লোকদের নিয়ে একটি জাতীয় সরকার গঠন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

গতকাল বৃহস্পতিবার রাজধানীর ডিওএইচএস এর বাসভবনে থেকে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ আহবান জানান। কর্ণেল (অব.) অলি আহমেদ বলেন,বাংলাদেশের ৬০ থেকে ৭০ শতাংশ মানুষ এখন জীবন-জীবিকার জন্যে কঠোর সংগ্রাম করছে। আরেক শ্রেণীর মানুষ মদ ও গাঁজা খেয়ে জীবন-যাপন করছে।

 

করোনার অজুহাতে অনেকে আজ নিজের অফিসে পর্যন্ত যায় না। দেশের অনেক ভূমি অফিসে আজ খাজনা পর্যন্তও নিচ্ছে না। অথচ আমরা সব সময় অন্য দেশের সঙ্গে তুলনা করে বাংলাদেশকে সপ্তম আশ্চর্যের পর অষ্টম আশ্চর্য বলে উল্লেখ করে থাকি। কিন্তু দেশ আজ যে ভয়াবহ সমস্যা অতিক্রম করছে- সে বাস্তবতা সম্পর্কে আমরা অনেকেই অবহিত নই। বিদ্যমান এসব সমস্যার সমাধানে তিনি যতদ্রুত সম্ভব যোগ্য, শিক্ষিত ও দেশপ্রেমিক লোকদের নিয়ে জাতীয় সরকার গঠনের আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com