মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

ময়মনসিংহ সিটি করপোরেশনের আয়োজনে গণটিকা কার্যক্রম

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৭০৪ বার

ময়মনসিংহ সিটি করপোরেশনের আয়োজনে মঙ্গলবার (১৩ জুলাই) ময়মনসিংহ মেডিকেল কলেজ কেন্দ্রে করোনার গণটিকা কার্যক্রম পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সকলের টিকা নেওয়াটাই একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।

 

 

আমরা বিভিন্ন সোর্স থেকে টিকা কেনা এবং পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমেও টিকা সংগ্রহ শুরু করেছি। সরকার যতদ্রুত সম্ভব বেশিসংখ্যক মানুষকে টিকা দেওয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

তিনি আরো বলেন- আমরা সকেলই যদি স্বাস্থ্যবিধি মেনে সঠিকভাবে মাস্ক পরতাম তাহলে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতো। আমরা যতই সক্ষমতা বৃদ্ধি করি না কেন রোগী কমাতে না পারলে কোনো সুফল পাওয়া যাবে না। তাই সকলকে স্বাস্থ্যবিধি মানার জন্য সবাইকে অনুরোধ করছি।

 

পরিদর্শনকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, বর্তমান গণটিকা কার্যক্রমকে সফল করার সার্বিক প্রস্তুতি আমাদের রয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ, এসকে হাসপাতাল এবং সম্মিলিত সামরিক হাসপাতালে স্থাপিত মোট ৩ টি কেন্দ্রের ১২ টি বুথে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। সবাই টিকা গ্রহণ করে নিজেকে এবং অন্যকেও ভালো থাকতে সাহায্য করতে হবে।

 

এছাড়াও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজলুল কবীর, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. জাকিউল ইসলাম, করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com