মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

ময়মনসিংহে ১০০০ দোকান কর্মচারী পেল প্রধানমন্ত্রীর উপহার

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৬২৯ বার

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন এর কারণে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক গতকাল বুধবার ( ১৪ জুলাই) মহানগরীর রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে করোনকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া ১,০০০ (এক হাজার) দোকান কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ পুলিশ সুপার এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রায়হানুল ইসলাম, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম,ময়মনসিংহ চেম্বার অব কমার্স এর সাধারণ সম্পাদক শংকর সাহা, বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ ও জেলা প্রশাসন, ময়মনসিংহের সহকারী কমিশনারগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

 

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, এর পূর্বে ৩০০০ জন পরিবহন শ্রমিক, ১০০০ জন অটো শ্রমিকগণের হাতে এ উপহার সামগ্রী তুলে দেয় ময়মনসিংহ জেলা প্রশাসন। এ পর্যন্ত ত্রাণ বিতরণ কর্মসূচির আওতায় মোট ৫০০০ পরিবার এই উপহার সামগ্রী হাতে পেয়েছে৷ অতিমারী কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া সকলকে এই ত্রাণ কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে উপহারসামগ্রী প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com