মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

ময়মনসিংহে মা হত্যা মামলায় পুত্রের মৃত্যু দণ্ডাদেশ

মোহাম্মদ সাইফুল আলম,ময়মনসিংহ
  • আপডেট টাইম : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৩১০ বার
ময়মনসিংহের ভালুকার পল্লীতে মাত্র নয় শতাংশ জমি নিয়ে বিরোধে মা মরিয়ম বেগম (৭০)কে কুপিয়ে হত্যার অপরাধে আজ সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে বিজ্ঞ জেলা ও দায়রা জজ গর্ভধারিনী মাকে হত্যার দায়ে পুত্র মোস্তফা (৪৮) কে মৃত্যু দন্ডের আদেশ দিয়েছেন।
মামলার সূত্রে জানাগেছে ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামে ২০১৮ সালের ১৩ ডিসেম্বর মাত্র নয় শতাংশ জমি নিয়ে বিরোধে ঘুমন্ত মা মরিয়ম বেগম (৭০)কে পুত্র মোস্তফা কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের আরেক ছেলে শাহজালাল বাদী হয়ে একজনকে আসামী করে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
ময়মনসিংহের বিজ্ঞ জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিন দীর্ঘ শুনানী শেষে আজ সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামী মোস্তফার উপস্থিতিতে গর্ভদারিনী মা মরিয়ম বেগম (৭০)কে কুপিয়ে হত্যার দায়ে পুত্র মোস্তফা (৪৮)কে মৃত্যু দন্ডের আদেশ দিয়েছেন।
মামলাটি রাষ্ট্রপক্ষে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কবীর উদ্দিন ভ্ইুয়া ও আসামী পক্ষে এডভোকেট এ এইচ মাসুদুল আলম খান তান্না কৌশলী ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com