রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

ময়মনসিংহে ছাত্রদলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৯১০ বার

ময়মনসিংহের শহরতলী এলাকায় বৃহস্পতিবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার চরকালীবাড়ী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্র্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে।


পুলিশ বিএনপি সংঘর্ষে আহত হয় কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) ফারুক হোসেন ও পুলিশ পরিদর্শক ওয়াজেদ আলী, পরিদর্শক চাঁদ মিয়া সহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার আনন্দ বার্তাকে বলেন, পুলিশ বিএনপির কর্মসূচি নির্দিষ্ট সময়ের মধ্যে করার জন্য নির্দেশ দিলে নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা চালায়। পরে তাদের প্রতিহত করতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে। এঘটনায় পুলিশের বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com