শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

ময়মনসিংহের নেতাই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৭১০ বার
ময়মনসিংহ

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেতাই নদীর বাঁধ ভেঙে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার অন্তত ২০ গ্রাম প্লাবিত হয়েছে।
আজ বুধবার (৩০ জুন) ভোরে উপজেলার গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর এলাকার মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেনের বাড়ির পাশে বাঁধের কিছু অংশ ভেঙে যায়।

স্থানীয়রা জানান, বাঁধ ভেঙে ওই গামারীতলা ইউনিয়নের রায়পুর, কামালপুর, ছান্দেরনগর, ঘোঁষগাও ইউনিয়নের নয়াপাড়া, দিঘলবাগ, কালিকাবাড়ি ও পোড়াকান্দুলিয়া ইউনিয়নের বেতগাছিয়া, বহরভিটা, উদয়পুরসহ অন্তত ২০ গ্রামে পানি প্রবেশ করেছে। এতে করে পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।

এ বিষয়ে গামারীতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেন, ইতোমধ্যে ভাঙন এলাকা পরিদর্শন করেছি। মানুষকে নিরাপদে রাখার চেষ্টা করছি।

ঘোঁষগাও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুল হক বলেন, ভালুকাপাড়া ও রায়পুর এলাকায় বাঁধ ভেঙে অসংখ্য মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তাদের নিরাপদে রাখার চেষ্টা চলছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিকুজ্জামান বলেন, দুর্গত এলাকায় ত্রাণ দেয়া হচ্ছে। স্থানীয় জন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এ সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com