রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

ময়মনসিংহের গৌরীপুরে শেখ রাসেল দিবস পালিত

মোহাম্মাদ সাইফল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৩৫৩ বার

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপি নানা কর্মসূচীর মধ্য দিয়ে সোমবার (১৮ অক্টোবর) শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে।

 

এ উপলক্ষে কর্মসূচীর মধ্যে ছিল- শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিক্ষার্থীদের অংশগ্রহনে উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা, সেমিনার, আলোচনা, দোয়া-মাহফিল, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

 

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে পাবলিক হলে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়।

 

সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নিকহাত আরা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ম. নুরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com