মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

মৌলভীবাজার থেকে ঢাকার সিটি কাউন্সিলর গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪১ বার

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার মুগদা এলাকায় ছাত্র জনতার উপর সরাসরি হামলার নেতৃত্ব দানকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর বি এম সিরাজুল ইসলাম বাট্রিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। তার বিরুদ্ধে মুগদা থানায় দুটি হত্যা মামলা রয়েছে।

মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তি খবর পান যৌথ বাহিনীর একটি টিম শনিবার বিকেলে মৌলভীবাজারের পর্যটন নগরী শ্রীমঙ্গলের বিলাস বহুল প্যারাগন রিসোর্টে অভিযান চালায়। এসময় রিসোর্টের একটি কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর বি এম সিরাজুল ইসলাম বলেন, আমি আমার পরিবার পরিজন নিয়ে বেড়াতে এসেছি। আমি জানি আমার উপর ১ টি মামলা রয়েছে।

এদিকে পুলিশ সুপার জানিয়েছেন, এই রিসোর্টে অবস্থান করে সিরাজুল ইসলাম মুলত সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ায় প্রস্তুতি নিচ্ছিলেন। উক্ত কাউন্সিলরের পরিবারের অন্য সদস্যরাও এসময় রিসোর্টটি অবস্থান করছিলেন।

তিনি যে কক্ষ অবস্থান করছিলেন সেখানে অভিযান চালিয়ে নগদ প্রায় আড়াই লক্ষ টাকা জব্দ করা হয়। বর্তমানে উক্ত কাউন্সিলরকে শ্রীমঙ্গল থানা হেফাজতে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com