

পটুয়াখালীর মির্জাগঞ্জে পাচ দিনব্যাপী ১৮৪ তম কাপ স্কাউটস ইউনিট লিডারদের বেসিক প্রশিক্ষণ ও ৪র্থ উপদল নেতা কোর্সের শুরু হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) বিকেল ৪ টায় মির্জাগঞ্জ ইয়ারিয়া আলিম মাদ্রাসার হলরুমে এ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস।
বাংলাদেশ স্কাউটস মির্জাগঞ্জ উপজেলা শাখা আয়োজিত এ প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোর্স লিডার মিজানুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেজাউল করিম, সহকারি শিক্ষা অফিসার নিজামুদ্দিন, মির্জাগঞ্জ উপজেলা স্কাউটস শাখার সম্পাদক মোঃ মনিরুজ্জামান।
কাপ স্কাউটস ইউনিট লিডার বেসিক প্রশিক্ষণ কোর্সে উপজেলার ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন করে শিক্ষক এবং উপদল নেতা কোর্সে উপজেলার ১০ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার ৪৪ ছাত্র-ছাত্রী অংশ নেন।
প্রশিক্ষণার্থীদের কাব স্কাউটিং এর বিভিন্ন বিষয় হাতে-কলমে শেখানো হবে। আগামী শুক্রবার ১৪ অক্টোবর প্রশিক্ষণ কোর্সে শেষ হবে।