বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

মায়ের মৃত্যুর খবরে বাড়ি আসার পথে ট্রাকচাপায় প্রাণ গেলো দুই বোনের

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৪৩ বার

গাইবান্ধায় মায়ের মৃত্যুর খবরে গাজীপুর থেকে মোটরসাইকেলে বাড়ি আসার পথে ট্রাকচাপায় প্রাণ গেছে দুই বোনের । তাঁদের এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে চারপাশ।

রোববার সকালে বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ভবানীপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ গ্রিদারী গ্রামের নজরুল ইসলামের মেয়ে নূপুর আক্তার (২২) ও একই এলাকার তার চাচাতো বোন আব্দুর রশিদের মেয়ে রুনা আক্তার (১৮)। তারা গাজীপুরে পোশাক শ্রমিকের কাজ করতেন। এছাড়া দুর্ঘটনায় নিহত নূপুরের স্বামী মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্বজনরা জানায়, নিহত নুপুরের মা ময়না বেগম আজ রোববার ভোররাতে অসুস্থজনিত কারণে মারা যান। মায়ের মৃত্যুর খবরে নূপুর তার চাচাতো বোন রুনাকে সঙ্গে নিয়ে স্বামীর মোটরসাইকেলে কর্মস্থল গাজীপুর থেকে গাইবান্ধায় মায়ের বাড়ি আসছিলেন।

পথে বগুড়ার ভবানীপুরে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপরে ছিটকে পড়ে যায়। এ সময় পেছনে থাকা অজ্ঞাত একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই বোন নিহত।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম জানান, ‘চালক ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com