মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

মাদক সেবনে বাঁধা দেয়ায় হামলা : চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ বার

মাদক সেবনে বাঁধা দেয়ায় হামলায় গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোহেল মাঝি নামের এক ব্যক্তি মারা গেছেন।

মঙ্গলবার (১৮ নভম্বর) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশালের উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম।

ওসি জানিয়েছেন-মৃতের স্বজনরা তাকে মোবাইল ফোনে জানিয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত সোহেল মাঝি মঙ্গলবার সকাল দশটার দিকে মৃত্যুবরণ করেছে।

মৃত সোহেল মাঝি (৫০) উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হানুয়া এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মৃত সোবহান মাঝির ছেলে।

মৃত সোহেলের স্বজনরা অভিযোগ করে বলেন-মাদক সেবনে বাঁধা দেয়ায় গত ১১ নভেম্বর সকালে একই এলাকার চিহ্নিত মাদক সেবী পলাশ মাঝির নেতৃত্বে তার সহযোগি রাজু হাওলাদার, রাব্বি মাঝি, শাহাদাৎ হাওলাদার, রবিউল ইসলাম, সফিক হাওলাদার, জয়নাল হাওলাদারসহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনে পিটিয়ে ও কুপিয়ে সোহেল মাঝিকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য সোহেল মাঝিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে সোহেল মাঝি মৃত্যুবরণ করেন।

উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন- হামলার ঘটনায় সোহেল মাঝির স্ত্রী মাকসুদা বেগম বাদি হয়ে উল্লেখিত হামলাকারীদের আসামি করে গত ১২ নভেম্বর বরিশাল আদালতে একটি মামলা দায়ের করেছেন।

আদালতের নির্দেশে আসামিদের গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন- ওই মামলায় কারাগারে থাকা আসামিরা ১৭ নভেম্বর জামিনে জেল থেকে বের হয়েছে।

উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন-পূর্বের দায়ের করা মামলাটি এখন হত্যা মামলা হিসেবে রুজু করা হবে।

ওসি আরও জানিয়েছেন-আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

অপরদিকে হাসপাতালে চিকিৎসাধীন সোহেল মাঝির মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পরলে তার (সোহেল) স্বজন ও এলাকাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী হত্যাকারীদের গ্রেপ্তারপূর্বক সর্ব্বোচ্চ শাস্তির দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com