শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

ভুয়া এমবিবিএস চিকিৎসকের এক বছরের কারাদন্ড

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৯৫ বার

নিজেকে এমবিবিএস চিকিৎসক দাবি করে মায়ের দোয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নির্মান করে দীর্ঘদিন থেকে রোগীদের সাথে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন রেজাউল করিম নামের এক ব্যক্তি।

অবশেষে আজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভুয়া চিকিৎসক রেজাউল করিমকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার পশ্চিম সাতলা এলাকার।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রেজাউল করিম নিজেকে এমবিবিএস চিকিৎসক দাবি করে উপজেলার পশ্চিম সাতলা গ্রামে মায়ের দোয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নির্মান করেন। সেখানে তিনি জটিল সর্বরোগের চিকিৎসা দিয়ে এবং সার্জারির মাধ্যমে গ্রামের সাধারণ রোগীদের সাথে প্রতারনা করে মোটা অংকের টাকা হাতিয়ে নেন।

সূত্রে আরও জানা গেছে, রেজাউল করিমের বিরুদ্ধে একাধিক রোগী ও নার্সকে যৌণ হয়রানি, মারধর, সাংবাদিকদের লাঞ্চিতসহ বিস্তার অভিযোগ রয়েছে।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান বলেন, স্থানীয়দের কাছ থেকে বিস্তার অভিযোগ পেয়ে মঙ্গলবার দুপুরে ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়।

এসময় রেজাউল করিম একটি সনদপত্র দেখিয়েছেন। যা ‘চার্টার অব অল ইন্ডিয়া কাউন্সিল অব ইন্ডো অ্যালোপ্যাথি অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিন’ নামে ভারতীয় একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের। যারকোনো বৈধতা নেই। তিনি (রেজাউল) একজন ভুয়া চিকিৎসক হওয়ায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ওসি আব্দুর সালাম জানান, সাজাপ্রাপ্ত রেজাউল করিমকে ওইদিন বিকেলে বরিশাল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com