শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

ভাড়া বাসায় গাজায় ব্যবসা, স্বামী-স্ত্রী গ্রেফতার

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১৯৪ বার

পটুয়াখালীতে ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

রবিবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মৃধাবাড়ী সড়ক এর মোঃ শহীদুল ইসলাম এর বাসার স্বামী-স্ত্রী ভাড়াটিয়ার নিকট থেকে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ১টি মোবাইল ফোন, ০২ টি সীম, গাঁজা বিক্রির নগদ টাকাসহ তাদের গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃত মোসাঃ হোসনেয়ারা বেগম (৪০) গলাচিপার ছোট শিবা গ্রামের বাসিন্দা এবং তার স্বামী একই এলাকার সেকান্দার সিকদার এর পুত্র মোঃ সেলিম সিকদার।

পটুয়াখালী র‌্যাব-৮ এর অধিনায়ক সহকারী পুলিশ সুপার তুহিন রেজা বলেন, এরা দীর্ঘদিন এ ব্যবসার সাথে জড়িত ছিলো।

পটুয়াখালীর বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে গাঁজার ব্যবসা পরিচালনা করতো। উদ্ধারকৃত গাঁজার অবৈধ বাজার মূল্য আনুমানিক ১,৩২,৫০০ (এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশত) টাকা।

র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com