মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

ব্রাহ্মণবাড়িয়া খবর আর্জেন্টিনার পত্রিকায়

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৮০৬ বার

কোপা আমেরিকায় প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার বহু আকাঙ্খিক্ষত ফাইনাল ম্যাচ ঘিরে তুমুল উন্মাদনা বিরাজ করছে ফুটবলবিশ্বে। কিন্তু দক্ষিণ আমেরিকা থেকে হাজারো মাইল দূরে অবস্থিত বাংলাদেশে সেই উন্মাদনা প্রায়ই লাগামছাড়া হয়ে যায়।এবার তো এমনই কিছু ঘটনার খবর পৌঁছে গেছে খোদ আর্জেন্টিনাতেই।

 

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে এদেশে বাকবিতন্ডা থেকে শুরু করে হাতাহাতি এমনকি সংঘর্ষের ঘটনাও ঘটে। সামান্য বিষয় নিয়ে নিয়মিতই জেলাটিতে বহু মানুষ মারামারিতে জড়িয়ে পড়ছে। গত মঙ্গলবার ৬ জুলাই কোপা আমেরিকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকেরা সংঘর্ষে জড়ায়। যাতে ৪ জন আহত হয়।

 

অবাক করা বিষয় হলো, ওই সংঘর্ষের খবর প্রকাশিত হয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘বুয়েন্স এইরেস টাইমস’-এ। সেই সংবাদের শিরোনাম দেওয়া হয়েছে, ‘বাংলাদেশে কোপা আমেরিকা ঘিরে সংঘর্ষের ঘটনায় সতর্কতা জারি’। উল্লেখ্য, রোববারের ফাইনাল ঘিরে সংঘর্ষের আশংকায় ব্রাহ্মণবাড়িয়ায় ভোর ৫টা থেকে মাঠে থাকবে পুলিশ। জনগণকে বাইরে বের না হয়ে নিজের বাসায় বসে খেলা দেখার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ‘বুয়েন্স এইরেস টাইমস’-এ পুলিশের এই সতর্ক অবস্থানের কথা তুলে ধরা হয়েছে। এতে আরও বলা হয়, ‘কোপা আমেরিকা আর বিশ্বকাপের সময় বাংলাদেশের ১৬ কোটি জনগণের মাঝে ফুটবল উন্মাদনার সৃষ্টি হয়। লাখ লাখ ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থক তাদের প্রিয় দলের পতাকা নিজেদের বাড়িতে এবং রাস্তায় স্থাপন করে। মাঝেমধ্যে দুই পক্ষে সংঘর্ষও হয়।

 

২০১৮ রাশিয়া বিশ্বকাপের সময় দেশটিতে ১২ বছর বয়সী এক ব্রাজিল সমর্থক রাস্তায় পতাকা ওড়াতে গিয়ে মারা যান। তাছাড়া অন্য একটি ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে এক পিতা ও তার পুত্র মারাত্মক আহত হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com