মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

বিমানবন্দরে ১ কোটি ১০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২৮১ বার
সংগৃহিত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ১০ লাখ টাকার ১৪ লাখ ৫২ হাজার ৪০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টম হাউসের কর্মকর্তারা।

মঙ্গলবার (৫ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে এসব সিগারেট আসে।

বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার নিয়ামুল হাসান জানান, ওই ফ্লাইটে আমদানি শর্তযুক্ত পণ্য আসতে পারে এমন গোপন খবর ছিল। তাই কাস্টমস অফিসাররা বিমানবন্দরের কার্গো ওয়ারহাউসে চিরুনি অভিযান শুরু করে। এ সময় বিভিন্ন কার্টনে প্রাথমিকভাবে সন্দেহজনক পণ্যের অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে এই কার্টনগুলো কেটে সুপার স্লিম ইজি স্পেশাল গোল্প, ইজি স্পেশাল লাইট, মন্ড স্ট্রবেরি ফ্লেভার, বেনসন লাইট ব্র‍্যান্ডের ৭ হাজার ২৬২ মিনি কার্টন (১৪,৫২,৪০০ শলাকা) সিগারেট পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১০ লাখ টাকা।

পণ্যের চালানটিতে শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ও উচ্চ শুল্ক-কর আরোপযোগ্য পণ্য অর্থাৎ সিগারেট নিয়ে আসার মাধ্যমে বিপুল রাজস্ব ফাঁকির অপচেষ্টা করা হচ্ছিল। কিন্তু কাস্টমস অফিসাররা তা রুখে দিতে সক্ষম হয়েছেন।

এ ঘটনায় শুল্ক আইন,১৯৬৯ এবং অন্যান্য প্রযোজ্য আইন/বিধি প্রয়োগ করে কাস্টম হাউস, চট্টগ্রামের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিটের ডি.এম নং-০২১৬৯০১ মোতাবেক উক্ত অবৈধ সিগারেট রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তির লক্ষ্যে কাস্টোডিয়ান শাখায় পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com