সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

বিদায় নিশ্চিত ডেনমার্কের

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ২৪৮ বার

অস্ট্রেলিয়ার কাছে গ্রুপ পর্বের শেষ ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়েছে ডেনমার্ককে। শেষ ষোলোতে পৌঁছে গেছে সকারুসরা।

বুধবার আল জানুব স্টেডিয়ামে গ্রুপ ‘ডি’ এর ম্যাচে ডেনমার্ককে ১-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া। দলটির পক্ষে একমাত্র গোলটি করেছেন ল্যাকি।   এ নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপের শেষ ষোলোতে পৌঁছেছে অস্ট্রেলিয়া। এর আগে ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে গ্রুপ পর্ব পার করেছিল তারা।

ডেনমার্কের বিপক্ষে মাঠে নামার আগে অস্ট্রেলিয়ার জন্য সমীকরণ ছিল সহজ। ড্র করলেই তারা পৌঁছে যেত শেষ ষোলোতে। কিন্তু ম্যাচের ৫৮ মিনিটে ফ্রান্সের বিপক্ষে গোল দেওয়ার পর জয়ের বিকল্প ছিল না তাদের।

হঠাৎ আসা চাপ দুই মিনিটেই সরিয়ে দেয় অস্ট্রেলিয়া। অনেকটা একক নৈপুন্যে গোল করেন ল্যাকি। নিজেদের অর্ধ থেকে বল পাওয়ার পর ডিফেন্ডার মেহিলেকে বোকা বানিয়ে বল জালে জড়ান তিনি।

ম্যাচের বাকি ত্রিশ মিনিট রক্ষণে ব্যস্ত থেকে দলের জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। প্রথমার্ধে ডেনমার্ক বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি একেবারেই। তাদের ওই সুযোগ নষ্টের মাশুল গুণে বিদায় নিতে হলো বিশ্বকাপ থেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com