বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বিডিজেএ’র ফ্যামিলি ডে ও নৌবিহার অনুষ্ঠিত

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ২২৫ বার

বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন (বিডিজেএ) ঢাকা’র ফ্যামিলি ডে ও নৌ বিহার আজ শনিবার সকাল থেকে রাত অবধি বিলাসবহুল এ্যাডবেঞ্চার ১ লঞ্চে অনুষ্ঠিত হয়। এতে বিডিজেএ’র সদস্যদের সঙ্গে বাবা-মা, স্ত্রী ও সন্তানরা অংশ নেন।

দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে তিন প্রজন্মের সম্মিলন ঘটে। সকাল ৯টায় সদরঘাট থেকে যাত্রা শুরু করে দুপুরে চাঁদপুরের মোহনপুর পর্যটন কেন্দ্রে নোঙর করে লঞ্চটি। পরিবারের সদস্যদের নিয়ে ঘুরে বেড়ান। পরে নানা অনুষ্ঠানের মধ্যে দুপুর গড়িয়ে সন্ধ্যা নামতে ঢাকায় এসে শেষ হয় নৌবিহার।
সংগঠনের সভাপতি তারিকুল ইসলাম মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব সৈকতের সঞ্চালনায় পুরো আয়োজনে সদস্য, তাদের স্ত্রী ও সন্তানদের জন্য একাধিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। পরে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

এছাড়াও ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র। প্রত্যেক সদস্যদের পুরস্কৃত করার পাশাপাশি অতিথি হিসেবে সকল বাবা-মায়ের হাতেও পুরষ্কার তুলে দেয়া হয়।

নৌবিহার আয়োজক কমিটির আহ্বায়ক এম এম বাদশাহ ও সানবীর রূপল কৃতজ্ঞতা জানান।

নৌবিহারে বিভিন্ন ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com