শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

বিএনপির সাথে জোট করেনি গণঅধিকার পরিষদ: বরিশালে ভিপি নুর

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১১৮ বার

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন আমরা বিএনপির সাথে কোনো রাজনৈতিক জোট করিনি।

আজ ২৯ অক্টোবর সাংগঠনিক সফরে নিজ উপজেলা পটুয়াখালীর গলাচিপায় একটি সমাবেশে যোগ দিবেন ভিপি নুরুল হক নুর ।

গলাচিপা যাওয়ার পথে আনুমানিক দুপুর ২ টায় বরিশাল নগরীর চৌমাথায় যাত্রাবিরতিতে বরিশাল মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং দ্রুত সময়ে বরিশাল বিভাগীয় সমাবেশ করার জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

বিএনপির সাথে জোট করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,আমরা বিএনপির সাথে কোনো যোট করিনি,আমরা কোনো সংসদীয় আসন ভাগাভাগি বা জাতীয় সরকার গঠন করবো না, বরং গণ অধিকার পরিষদ নির্বাচনে ৩০০ আসনে একক ভাবে প্রার্থী দেবে।

তিনি আরও বলেন আমরা সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে হাসিনা বিরোধী আন্দোলন করেছি,কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে বিএনপি আমাদের বিভিন্ন কার্যক্রমে বাধা প্রদান করেছে আমরা দলের হাই কমান্ড কে জানিয়েছি তাই বিএনপি থেকে প্রেস রিলিজ করে আমাদের সহযোগিতা করার কথা বলা হয়েছে।

এসময়ে বরিশাল মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি গোলাম কিবরিয়া, সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার ফয়সাল, সাংগঠনিক সম্পাদক সোহাগ ফরাজি মহানগর ছাত্রের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, মহানগর যুব’র সাবেক সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, শ্রমিক অধিকার পরিষদের ইলিয়াস মিয়াসহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com