মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ভোলার উত্তেজনা

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৩২৫ বার

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আজ ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিএনপি ও আওয়ামী লীগ মুখোমুখী অবস্থান করায় যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে পুলিশি বাধায় রোববার (২৮ আগস্ট) নিজের নির্বাচনী এলাকায় যেতে পারেননি বিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।

তেল, গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিনে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বিএনপি। আজ বোরহানউদ্দিন উপজেলায় সমাবেশ হওয়ার কথা থাকলেও তা হয়নি।

বেলা ১১টার দিকে কর্মসূচিতে অংশ নিতে চাইলে ভোলা শহরের যুগিরঘোল এলাকায় পুলিশের বাধায় নিজ নির্বাচনী এলাকায় যেতে পারেননি সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।

তিনি অভিযোগ করেন, বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি বানচাল করতে আওয়ামী লীগ সকাল থেকেই উত্তেজনা সৃষ্টি করে। তারা বিএনপির অর্ধশতাধিক নেকাকর্মীকে পিটিয়ে আহত করে। বিএনপি শান্তিপূর্ণ সমাবেশের ডাক দিলেও পুলিশ কোনো সহযোগীতা করেনি।

এদিকে সকাল থেকে বিএনপি ও আওয়ামী লীগকে মুখোমুখী অবস্থানে থাকতে দেখা গেছে। এতে টান টান উত্তেজনাকর পরিস্তিতি সৃষ্টি হলে বিপুল সংখ্যক পুলিশ মেতায়েন করা হয়।

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্তিতির অবনতির আশঙ্কায় সমাবেশস্থলে যেতে দেওয়া হয়নি সাবেক সংসদ সদস্যকে।

এদিকে এ নিয়ে বিএনপি-আওয়ামী লীগ মুখোমুখী অবস্থানে রয়েছে, যে কোনো সময় সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com