বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বিএনপির অফিসে অগ্নিসংযোগ সহ ৩ টি মামলায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক ৯ কাউন্সিলরকে জেল হাজতে প্রেরন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১১৯ বার

বিএনপির অফিসে অগ্নিসংযোগ সহ ৩ টি মামলায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক ৯ কাউন্সিলরকে জেল হাজতে প্রেরন করেছে আদালত। এসব মামলায় আরও ১১ জনকে জেল হাজতে পাঠানো হয়।

আজ মঙ্গলবার সকালে বরিশাল চীফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতের মোঃ আশরাফ উদ্দিন এই নির্দেশ প্রদান করেন।

এর আগে তারা উচ্চ আদালতের ৪ সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষে আজ আদালতে হাজিরা দিতে এসেছিলেন।

জেল হাজতে প্রেরণ করা বরিশাল সিটি করপোরেশনের সদ্য সাবেক কাউন্সিলররা হলেন
সামসুদদ্দোহা আবিদ, সামজিদুল কবির বাবু, আউয়াল মোল্লা, কেফায়েদ হোসেন রনি, খান মোহাম্মদ হোসেন, জয়নাল আবেদীন মোঃ জয়নাল আবেদীন হাওলাদার, আনোয়াল হোসেন রয়েল, এনামুল হক বাহার, হুমায়ুন কবির ও জিয়াউল হক মাসুম।

বাদী পক্ষের আইনজীবীরা অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু জানান, গত ৪ আগষ্ট বরিশাল নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলা সহ ৩ টি মামলায় মোট ২১ জন আসামী আদালত হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে আদালতে বিচারক আইনজীবী বক্তব্য শুনে আসামীদের জেল হাজতে প্রেরন করেন। তবে উচ্চ আদালত থেকে আগাম জামিন নেয়ায় আসামীদের রিমান্ড চায়নি পুলিশ।

তবে বিবাদী আইনজীবী অ্যাডভোকেট আফজালুল করিম জানান, তারা এ নির্দেশনার বিপরীতে উচ্চ আদালতে আপিল করবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com