শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঈদূল আযহার চতুর্থ জামাত অনুষ্ঠিত হয়েছে।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৫৪৩ বার

সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল প্রান্তে ঈদগাহ এবং মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদ-উল আযহার নামাজ। রাষ্টীয় সকল নিয়ম প্রায় স্থানেই মানতে দেখা গেছে।  এর মধ্যে সকাল ৭ টায় প্রথম নামাজ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এ ।

 

আজ বুধবার (২১ জুলাই) সকাল ১০টায় অনুষ্ঠিত নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। করোনার কারণে নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলি থেকে বিরত থাকলেও পরস্পরে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

 

এর আগে জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ছুটে আসেন। প্রথম জামাতে দেশের বরেণ্য ব্যক্তিরাও অংশ নেন।

 

নামাজ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ঢাকা দক্ষিনের মেয়র ব্যারিস্টার তাপস। তিনি দেশ বাসিকে ঈদে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

 

এদিকে, বায়তুল মোকাররমে ঈদের পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান। মুকাব্বির হিসেবে থাকবেন জাতীয় মসজিদের প্রধান খাদেম মুক্কাব্বির মো. শহিদুল্লাহ।

 

অপরদিকে, বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুসরণ করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য মসজিদের খতিব-ইমাম, ধর্মপ্রাণ মুসল্লি ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com