শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

বাস চাপায় ববি শিক্ষার্থী নিহত, ফের মহাসড়ক অবরোধ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১০৫ বার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী মাইশা ফাউজিয়া মিম বাস চাপায় নিহতের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার চেয়ে ফের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মহাসড়ক অবরোধ করে। এসময় তারা ববির সামনের মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতে ফুটওভার ব্রিজ নির্মাণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। এদিকে মহাসড়কের দুই পাশে শতশত যানবাহন আটকে চরম জনদুর্ভোগ দেখা দিয়েছে।

এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে মিম ববির ১ নম্বর গেট সংলগ্ন মহাসড়ক পার হওয়ার সময় নারায়ণগঞ্জ ট্রাভেলস নামের বাস চাপায় ঘটনাস্থলে মারা যান। এরপর থেকে রাত ২ পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। তখন চালক-হেলপারকে গ্রেফতারে প্রশাসনকে ৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে মহাসড়ক ছেড়েছিলেন শিক্ষার্থীরা। ঘটনার পরপরই ঘাতক বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ববি শিক্ষার্থীরা।

ববি শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, নিহত মিম ববির পরিসংখ্যান বিভাগের ১২তম ব্যাচের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। রাস্তা পার হওয়ার সময় মিমকে চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত চালক, সুপারভাইজার ও হেলপারসহ জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ, সড়কে স্পীড ব্রেকার স্থাপন ও ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে। নয়তো আমাদের আন্দোলন চলবে।

নগর পুলিশের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ববি শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। তাদের গ্রেফতারে থানায় থানায় মেসেজ দেয়া হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com