বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বাস চাপায় প্রাণ গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১১৯ বার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী মাইশা ফাউজিয়া মিম বাস চাপায় নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৮টার ববির ১ নম্বর গেটে নারায়ণগঞ্জ পরিবহন তাকে চাপা দেয়। দুর্ঘটনার সময় মিম রাস্তা পার হচ্ছিলেন।

দুর্ঘটনার পর থেকে এ রিপোর্ট লেখার সময় রাত পৌঁনে ১১টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধ চলছিলো। রাত পৌঁনে ১১টার দিকে ঘাতক বাসটিতে আগুন দিয়েছে শিক্ষার্থীরা।

এ তথ্য নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি রফিকুল ইসলাম।

মহাসড়ক অবরোধের ফলে দুই পাশে শত শত যাত্রীবাহী বাস আটকে জনভোগান্তি দেখা দিয়েছে। ঘাতক বাসটি বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিলো। চালকসহ জড়িতরাও আটক হয়নি।

নিহত মিম ববির পরিসংখ্যান বিভাগের ১২তম ব্যাচের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।

ববি শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, রাস্তা পার হওয়ার সময় মিমকে চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত চালক, সুপারভাইজার ও হেলপারকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। নয়তো আমাদের আন্দোলন চলবে। এছাড়া ববির সামনের মহাসড়কে গতিসীমা নির্ধারণসহ সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানান।

নগর পুলিশের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ববি শিক্ষার্থী নিহতের ঘটনার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করা হয়েছে। আমরা মূল ঘটনাস্থলের পাশে রয়েছি। ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com