শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

বাসটির মুল চালক ছুটিতে ছিলো- শ্রমিক নেতা

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪৭ বার

ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠির রাজাপুর উপজেলার পিংরি নামক স্থানে রাত ৮টায় শ্রমিকবাহী একটি ট্রাকের সাথে হামদুলিল্লাহ নামক যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষটি হয়। বাসের ধাক্কায় ট্রাকটি ছিটকে সড়কের পাশে পড়ে যায় এবং বাস ট্রাক দুটোই দুমড়ে মুচড়ে যায়।

এতে বাসের সুপাভাইজার দুলাল খান ঘটনাস্থলে নিহত হন। প্রত্যক্ষদর্শীদের মতে আহত হয়েছেন অন্তত ২৫ জন। আহতরা উভয় গাড়ির যাত্রী ছিলেন। হতাহতদের উদ্ধারকারে অংশ নেয় পুলিশ, ফায়ার সার্ভিস, রেডক্রিসেন্ট কর্মী এবং স্থানীয়রা।

নিহত ৫৫ বছর বয়সী দুলালের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামে। তার বাবা মৃত আব্দুল মজিদ খান। তিনি প্রায় ১৫ বছর যাবৎ বিভিন্ন বাসে সুপার ভাইজার পদে কাজ করতেন বলে জানিয়েছেন নিহতের ভাইয়ের ছেলে মোহাম্মদ আল আমিন।

প্রত্যক্ষদর্শীরা জানান বাসটি বেপরোয়া ভাবে চালিয়ে বরিশাল থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে আসা শ্রমিক বহনকারী ট্রাকের সাথে মুখোমুখি থাক্কা লাগে।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহত ১৭ জনকে উদ্ধার করেছে। ট্রাকটিতে করে খুলনা থেকে বরিশালের মেহেন্দীগঞ্জ যাচ্ছিলো পল্লী বিদ্যুতের ১৩ জন শ্রমিক।

আহতদের মধ্যে ৯ জন রাজাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি এবং আশঙ্কাজনক ৪ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছে রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) আবুল খায়ের রাসেল। তিনি আরো বলেন, রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন আহত আরো অনেকে।

ঝালকাঠি আন্ত:জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রনি বলেন, হামদুলিল্লাহ নামক এই বাসটির মুল চালক ছুটিতে ছিলো, গাড়িটি অন্য কেউ চালাচ্ছিলো।

রাজাপুর সার্কেলের সিনিয়র সাহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ রানা বলেন, দুর্ঘটনার পর পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যায় হতাহতদের উদ্ধার করেছে। রেকার দিয়ে দুর্ঘটনা কবলীত বাস ও ট্রাকটি সরিয়ে রাস্তা পরিস্কার করে দেয়া হয়েছে।

রাতেই রাজাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আহত যাত্রীদের খোঁজনিতে গিয়েছেন ঝালকাঠির সিভিল সার্জন ডাক্তার শিহাব উদ্দিন। তিনি বলেন, আহত বাসযাত্রী ও শ্রমিকদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে। যারা আসঙ্কাজনক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।

রাজাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্রেক্সে ভর্তি বাসের যাত্রী বরিশাল ব্রজমোহন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আব্দুল্লাহ বলেন, ‘পরীক্ষা দিয়ে পিরোজপুর নিজ বাড়িতে ফিরছিলাম। বিকট শব্দশুনি। তারপর দেখি গাড়ি রাস্তার বাইরে পরে আছে।

ট্রাকে থাকা ৫৫ বছর বয়সী দিনমজুর নুরুল ইসলাম বলেন, ‘খুলনায় বিদ্যুতের লাইনের মাটি খোরার কাজ করে মালামাল সহ বরিশালের মেহেন্দীগঞ্জ যাইতেছিলাম। আমরা বেশিরভাগ শ্রমিক তখন ঘুমাচ্ছিলাম। বাস যখন ধাক্কা দেয় তারপর আর কিছু মনে নেই, চোখ মেলে দেখি আমি হাসপাতালে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com