বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বালিশচাপা দিয়ে শিশু হত্যা,ঘাতক সৎমা গ্রেফতার

অনলাইন ডেক্স
  • আপডেট টাইম : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৩৬ বার

আব্দুল্লাহ আল নাফিজ নামের ৮বছরেরএক শিশুকে বালিশচাপা দিয়ে হত্যার    অভিযোগ উঠেছে। শিশুটির সৎমা নুরজাহান আক্তার নুপুরকে (২৩) কে হত্যার আভিযোগে আটক করে জেল হাজতে পাঠিয়ছে  সোনাইমুড়ী থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ।

গ্রেফতার নুরজাহান আক্তার নুপুর উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামের ওমর ফারুকের দ্বিতীয় স্ত্রী। নিহত শিশু আব্দুল্লাহ আল নাফিজ (৮) ওমর ফারুকের প্রথম স্ত্রীর সন্তান।

 

রোববার (৮ আগস্ট) সকালে শিশুটির বাবা হত্যা মামলা দায়ের করেন। এর পর পুলিশ সৎমা নুরজাহান আক্তার নুপুরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মা হারা শিশুটি এতিমখানা থেকে বাড়িতে এনে তার সৎমা নির্যাতন করত। তার পিতার অনুপস্থিতে তার সৎমা শনিবার রাত ৯টার দিকে শিশু নাফিজকে বালিশচাপা দিয়ে হত্যা করে কাঁথা দিয়ে মরদেহ মুড়িয়ে খাটের ওপর মরদেহ শুইয়ে রাখে।

 

পরে তার পিতা বাড়িতে এসে তার সন্তানকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে সৎমাকে অন্যের ঘর থেকে ডেকে আনে। একপর্যায়ে খাটের ওপর কাঁথা উঁচু করে মোড়ানো দেখে কাঁথা সরিয়ে দেখে শিশুটির মরদেহ। তার নাকের পাশ দিয়ে রক্ত ও আঘাতের চিহ্ন ছিল বলে জানান স্থানীয়রা।

 

নিহত শিশুর মা নুর নাহার অভিযোগ করে সাংবাদিকদের জানান,, ২০১৩ সালে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। স্বামী মো. ওমর ফারুকের সঙ্গে গ্রামের নুপুর নামে এক মেয়ের প্রেমের সম্পর্ক হলে একপর্যায় সে ওই মেয়েকে বিবাহ করে।

 

তিনি আরও বলেন, এরপর ২০১৯ সালে সে আমাকে তালাক দেয়। এরপর আমাদের সন্তান শাহানাপাড় একটি এতিমখানায় পড়ালেখা করত। শিশুটি এতিমখানা থেকে বাড়িতে এলে তার সৎমা নির্যাতন করত।

 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তহিদুল ইসলাম সাংবাদিকদের বিষয় টি নিশ্চিত করেন । তিনি বলেন, হত্যার অভিযোগে শিশুটির পিতা তার সৎমাকে আসামি করে মামলা করেন। তাই সৎমা নুপুরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

 

তিনি আরও বলেন, এছাড়াও লাশটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com