বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বাবুগঞ্জে ভূমি অফিস থেকে সার্ভেয়ারের মৃতদেহ উদ্ধার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১১৬ বার

বরিশাল বাবুগঞ্জের এসিল্যান্ড অফিসের সার্ভেয়ার নিজ অফিসে বসে আত্মহত্যা করেছে।

রাতে বরিশালের বাবুগঞ্জে ভূমি অফিস থেকে সার্ভেয়ার জসীমউদ্দীনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রশাসনের এনডিসি।

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের নিজ কক্ষ থেকে ভূমি কর্মকতার গলায় ফাঁস দেয়া অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যাক্তির নাম মুঃ জসীম উদ্দিন খান। তিনি গত ৪ বছর যাবৎ সেখানে সার্ভেয়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রোববার (০৬ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় থানার পুলিশ সদস্যরা। এসময় ভূমি অফিস এর তিন তলায় অফিস কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ প্রথমে ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা মনে হলেও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধারকৃত ভূমি কর্মকর্তার লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ(শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

নৈশ প্রহরী নিখিল জানান, রাত সাতটার দিকে তাকে হোটেল থেকে ভাত নিয়ে আসার জন্য বলেন সার্ভেয়ার জসিম। খাবার নিয়ে এসে কক্ষ ভিতর থেকে আটকানো পেয়ে ডাকাডাকি শুরু করেন। বেশ অনেকক্ষণ যাবৎ কোনো সাড়াশব্দ না পেয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান বলেন, মৃতের বয়স আনুমানিক পঞ্চাশ বছর। স্থানীয়রা প্রথম টের পেয়ে আমাদের খবর দিলে রাত ১০ টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে রুমের দরজা ভেঙে ভিতর থেকে গলায় ফাঁস দেয়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অন্য দিকে স্থানীয়দের ধারনা ভূমি কর্মকর্তাকে কেউ পরিকল্পিত ভাবে হত্যা করে বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। তবে বিষয়টি আত্মহত্যা বলে মনে হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com