রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

বাবুগঞ্জে পাট ক্ষেত থেকে বৃদ্ধর লাশ উদ্ধার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১১৩ বার
ফাইল ফটো

নিখোঁজের দুইদিন পর আজ রবিবার বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাপুর গ্রামের একটি পাট থেকে বৃদ্ধ নুর ইসলাম খানের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের কাছে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধর লাশ উদ্ধার করেছেন।

মৃত নুর ইসলাম খান জাহাপুর গ্রামের মৃত ইয়াসিন খানের ছেলে।

তার (নুর ইসলাম) ছেলে জুয়েল খান জানান, গত শুক্রবার সন্ধ্যায় তার বাবা বাড়ি থেকে বের হয়ে সরিকল হাটে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়।

এ ঘটনায় শনিবার দিনভর এলাকায় মাইকিংয়ের পাশাপাশি থানায় সাধারণ ডায়েরী করা হয়।

রবিবার বিকেলে জাহাপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি পাট ক্ষেতে স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দেয়।

প্রাথমিকভাবে স্থানীয়রা ধারনা করছেন, নুর ইসলাম খান ঋণের দায়ে জর্জরিত ছিলেন। সরিকল হাট থেকে বিষ ক্রয় করে তা পান করে সে আত্মহত্যা করতে পারেন।

তবে বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ অলিউর রহমান জানান, বিষয়টি রহস্যজনক বলে ধারনা করা হচ্ছে। তাই ময়নাতদন্তের জন্য মৃত নুর ইসলামের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com