বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন বিশ্ববাংলা টিভির চেয়ারম্যান 

মোঃ জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৫০ বার
বিশ্ববাংলা২৪.কম টিভির চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মোঃ আব্দুল আলীম খান আকাশ তাঁর বাবা- মায়ের কবর জিয়ারত করেছেন। গতকাল সোমবার বিকেলে আটঘরিয়া উপজেলার ধলেশ্বর কেন্দ্রীয় গোরস্থানে স্বপরিবার নিয়ে এই কবর জিয়ারত করেন। এসময় তার বাবা মরহুম আব্বাস আলী খান ও মা মরহুমা বিসজিস জাহানের জন্য দোয়া করেন। দোয়া পরিচালনা করেন ধলেশ্বর ইসলামিয়া দাখিল মাদ্রসার শিক্ষক মাওলানা মোঃ আব্দুল মোমিন।
পরে আটঘরিয়া উপজেলার উত্তরচক গ্রমের কৃতি সন্তান মোঃ আব্দুল আলীম খান আকাশ ধলেশ্বর ইসলামীয়া দাখিল মাদ্রাসা, ধলেশ্বর কেন্দ্রীয় গোরস্থান কমিটির সভাপতি, সদস্য, ও এলাকাবাসী সঙ্গে মতবিনিময় করেন।
তিনি এসময় এসকল প্রতিষ্টানেের উন্নয়নমূলক কর্মকান্ডের খোঁজ খবর নেন। ধলেশ্বর ইসলামীয়া দাখিল মাদ্রাসার আগামী ২০২২ সালে শতবর্ষ পালন করতে সার্বিক সহযোগিতার কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন ধলেশ্বর ইসলামীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মোঃ বাকী বিল্লাহ্, ধলেশ্বর কেন্দ্রীয় গোরস্থানের সভাপতি মোঃ শরিফুল ইসলাম রাজু, আটঘরিয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটি ও ধলেশ্বর ইসলামীয়া দাখিল মাদ্রাসার বিদ্যুসাহী সদস্য মোঃ জিল্লুর রহমান রানা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সিদ্দিকী, চাঁদভা আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ আব্দুল আলীম খান, সোনালী সংঘের সাধারণ সম্পাদক ও আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হেলাল উদ্দিন খান, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ ইলিয়াস আলী জিন্নু, রফিকুল ইসলাম আলম, সিদ্দিকুর রহমান,   আসলাম হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com