বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বাকেরগঞ্জের কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ-ধর্ষণ, গ্রেপ্তার-১

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ বার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ১৬ বছরের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় সোমবার কৌশিক সাহা নামের এক শিক্ষার্থীকে কুয়াকাটার একটি হোটেল থেকে গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত কৌশিক সাহা (২০) বাউফল উপজেলার কালাইয়া গ্রামের বাসিন্দা কার্তিক সাহার ছেলে। সে এবছর ঢাকা তেজগাঁও কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় পাশ করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোরীর সঙ্গে সম্পর্ক গড়ে রবিবার (২৯ সেপ্টেম্বর) কৌশলে তাকে অপহরণ করে কৌশিক। পরে কিশোরীকে কুয়াকাটার একটি হোটেলে নিয়ে যায়। সেখানে ভুক্তভোগীকে আটকে রেখে সারা রাত ধর্ষণ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাকেরগঞ্জ থানায় প্রথমে জিডি, পরে মামলা করেন। মামলা নং-৩৩। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানা পুলিশ কুয়াকাটার হোটেল থেকে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার ও কৌশিক সাহাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত কৌশিকের পিতা কার্তিক সাহা জানান, ভুক্তভোগী কিশোরীর পিতা বাকেরগঞ্জ বন্দরের একজন ঔষধ ব্যবসায়ী। তিনি সম্পর্কে তার ভায়রা। তার কন্যা ওই কিশোরীর সাথে কৌশিকের ৪-৫ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছে। সেই সম্পর্কের জের ধরে তার পুত্র কৌশিক ওই কিশোরীকে নিয়ে কুয়াকাটায় ভ্রমণে গিয়েছিল। তিনি তার পুত্রের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগ অস্বীকার করেন।

বাকেরগঞ্জ থানার ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, আসামি কৌশিককে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হবে এবং ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষা করাতে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com