বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

বাউফলে শিক্ষার্থী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ২৮৮ বার

পটুয়াখালীর বাউফল উপজেলার ইন্দ্রকুল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির দুই শিক্ষার্থী মো. নাফিজ মোস্তফা আনসারী (১৫) ও মো. মারুফ হোসেনকে (১৫) পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নিহত দুই ছাত্রের স্বজন, সহপাঠী, অভিভাবক ও শিক্ষকরা।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে বাউফল পৌরসভার গোলাবাড়ি থেকে বিক্ষোভ মিছিল করে বাউফল প্রেসক্লাবের সামনের সড়ক হয়ে উপজেলা চত্বরে গিয়ে মানববন্ধন করে।

মানববন্ধনের নাফিজের মা নার্গিস বেগম বলেন, আমার একটাই দাবি, আমার একমাত্র পুত্র সন্তানকে যারা প্রকাশ্যে খুন করেছে তাদের ফাঁসি চাই। এছাড়াও উপস্থিত স্থানীয়রা বলেন, খুনিরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। নবম শ্রেণির ছাত্র হলেও দুজনের বয়স ১৮ বছরের বেশি।

এর আগে ২২ মার্চ বিকেলে বাউফল উপজেলার ইন্দ্রকুল উচ্চবিদ্যালয়ের কাছে পূর্ববিরোধের জেরে হামলায় দুই ছাত্র নিহত হয়।

জানা গেছে, গায়ে ধাক্কা লাগার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার জেরে বিদ্যালয় থেকে বাড়িতে ফেরার পথে একই বিদ্যালয়ের নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী দশম শ্রেণির শিক্ষার্থী নাফিজ, মারুফ ও সিয়ামের ওপর হামলা চালায়।

এ সময় পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারুফ, সিয়াম ও নাফিজকে গুরুতর জখম করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে মারুফ ও নাফিজকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, এজাহারভুক্ত ছয় আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com